Wednesday, October 19, 2016

Angular

$http.get('/someUrl', config). then(function(response){.........}, function(){...............});
$http.post('/someUrl', data, config). then(function(){..............}, function(){...................});
http://www.tutorialsteacher.com/angularjs/angularjs-events

Monday, October 17, 2016

কিভাবে নিজের স্কিল বাড়াবেন

এটা যদি আপনার সত্যিকারের ছুটির দিন হয়, অর্থাৎ খালি খাওয়া আর ঘুম বরাদ্দ থাকে সারাদিনের জন্য, তাহলে আপনার জন্য সুসংবাদ। ১ বছর পরেও আপনার স্যালারী একই থাকবে (বরং কমতেও পারে), এবং আপনি খুব শীঘ্র ছুটির দিন ছাড়াও সাপ্তাহিক দিনেও সারাদিন খাওয়া ও ঘুমানোর সুযোগ পাবেন (চাকরী থাকবে না)। নীচের অংশটুকু পড়ার দরকার নাই আপনার। ঘুমাইতে যান। :)
আর আপনি যদি চান, নিজেকে আরেকটু ভালো অবস্থানে নিতে, লাইফ টা আরেকটু সহজ করে চালাতে, তাহলে আপনাকে নিজের জন্যই সময় বের করতে হবে (এক্সিউজ দিয়ে লাভ নাই, এসব নিয়েই বাচতে হবে), এবং নিজের স্কিল বাড়ানোর জন্য চাকরী সময়ের বাইরে আলাদাভাবে চাকরির চাইতেও বেশী সিরিয়াস ভাবে কাজ করতে হবে। এটা মানছেন? তাহলে নিচের অংশ পড়ুন। না মানলে নিচের অংশ পড়ার দরকার নাই। :)
নিজের স্কিল ডেভেলপ করা যায় কিভাবে? উত্তর টা খুব সোজা। আপনার জব এক্সপেরিয়েন্স অনুযায়ী নিজের পরবর্তি টার্গেট টেকনোলোজি ঠিক করুন। তারপর সেগুলোকে brute-force attack করুন। মানে, চলতে, ফিরতে, ঘুম থেকে উঠে, ঘুমানোর সময়, গল্প করতে করতে, যেখানেই ৫/১০ মিনিট সময় পাবেন, পড়ুন। কনসেপ্ট টা ক্লিয়ার করুন। এই কন্সেপ্ট ক্লিয়ার করা কিন্তু কখনোই আয়েশ করে, টেবিল চেয়ারে বসে, পিসির সামনে বসে হবে না। এই ভুল টাই বেশীরভাগ মানুষ করে। ভাবে, বাসায় গিয়ে, 'ফ্রেশ' হয়ে, চা নাস্তা খেয়ে, হাল্কা গল্পগুজব করে তারপর পড়তে বসবো। আপনার পড়ার অভ্যাস টা করতে হবে চলা ফেরার মধ্যে, চা খাওয়ার সাথে, গল্প করার ফাঁকেফাঁকে।
করতে চান না এরকম? অফ কোর্স এটা আপনার ডিসিশন আপনি আপনার লাইফ নিয়ে কি করবেন। নিচের অংশটুকু পড়ার দরকার নাই তাইলে, ফিল ফ্রি টু এঞ্জয় :)
যখন মনে হবে কন্সেপ্ট মোটামুটী ক্লিয়ার, তখন কোন একটা ছুটির দিনে কাজে বসে যেতে হবে। আগের রাতেই, বা সপ্তাহ জুড়ে প্ল্যান করে রাখতে হবে এই ছুটির দিনটিতে কি করবো, মানে কি কি কোড করবো। তখন আর পড়াশুনার টাইম নাই। সরাসরি কাজ।
মনে রাখতে হবে, টাইপ করা সোজা, কিন্তু কি টাইপ করতে হবে সেটা ক্লিয়ারলি বুঝে টাইপ করা প্রচন্ড কঠিন। এই কঠিন অংশটিই আপনাকে সারা সপ্তাহ জুড়ে মাথায় চিন্তা করতে হবে। চিন্তা করার জন্য পিসি লাগে না, বাসে দাঁড়িয়ে থেকেও চিন্তা করা যায় (যারা এক্সিউজ দিতে অভ্যস্ত, এটা তাদের জন্য একটা লাঠির বাড়ি হিসেবে কাজ করবে)।
শুরু করা যেতে পারে একটা 'হেলো ওয়ার্ল্ড' দিয়ে। প্রত্যেক টেকনোলোজি-ই তাদের হোমপেজে এই হেলো ওয়ার্ল্ড এর টিউটোরিয়াল দিয়ে রাখে। এটা করার পর কি করবেন? তারপর সেই টেকনোলোজি দিয়ে একটা ফুল প্রজেক্ট করতে হবে। আবার বলছি, কমপ্লিট প্রজেক্ট। একেবারে বেচা বিক্রি করা যায় সেরকম প্রজেক্ট। এই প্রজেক্ট করতে গিয়ে যেখানে যেখানে আটকিয়ে যাবেন, সেগুলো নিয়ে আবার পড়াশুনা। এই পড়াশুনা হবে আগের মতই, চলাফেরার মধ্যে। এটা ক্লিয়ার হয়ে গেলে আবার কাজ। এই কাজ হবে পিসির সামনে (ছুটির দিনে অথবা প্রতি রাতে)।
এভাবে আপনার জ্ঞান ও স্কিল একইসাথে বাড়তে থাকবে। এভাবে ১ বছর (হ্যা ভাই, ১ বছর। একটা কমপ্লিট প্রজেক্ট ফ্রি সময় শিখে, তারপর কোড করে, কিভাবে আপনি ৩ মাসে করতে পারবেন আমার জানা নাই :) ) চালাতে পারলে, সেই কমপ্লিট প্রজেক্ট টা যদি ইন্টারভিউ এর সময় দেখাতে পারেন, তাহলে ইন শা আল্লাহ্‌ অবশ্যই অবশ্যই ইন্টারভিউ বোর্ডে আপনার জব এক্সপেরিয়েন্স এর স্যালারি স্কেল এর চাইতে আপনি বেশী চাইতে পারবেন, এবং ভালো কোম্পানি গুলো আপনাকে বেশী টাকা দিয়েও লুফে নিবে।
কারণ? মার্কেটে টাইপিস্ট অনেক আছে, ভালো কাজ জানা লোকজন কম। আর নিজে নিজে শিখে কাজ করা লোকজন হাতে গোনা। আপনি সেই হাতে গোনা কয়েকশ লোকের একজন হতে পেরেছেন ১ বছর এর পরিশ্রমে। কনগ্র্যাটস

Sunday, October 16, 2016

Important Messages

I am extremely patriotic. So, whatever my government decides is important to keep the country safe. I go with that, but at the same time, I don't believe that

Thursday, September 22, 2016

স্কাম

স্ক্রাম – এজাইল

সফটওয়্যার ডেভেলপমেন্টের পদ্ধতি

সফটওয়্যার ডেভেলপমেন্টের পদ্ধতি গুলো(FRAMEWORK & METHODOLOGY) মুলত একটি ইনফর্মেশন সিস্টেম তৈরির সময়ে কাজের সঞ্চালন, পরিকল্পনা এবং গঠন প্রণালী নির্ণয়ে ব্যবহৃত হয়।
বর্তমানে যে সকল পদ্ধতি অনুসরণ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকে সেগুলো হলঃ
  • Agile Software Development
  • Crystal Methods
  • Dynamic Systems Development Model (DSDM)
  • Extreme Programming (XP)
  • Feature Driven Development (FDD)
  • Joint Application Development (JAD)
  • Lean Development (LD)
  • Rapid Application Development (RAD)
  • Rational Unified Process (RUP)
  • Scrum
  • Spiral
  • Waterfall
এই পদ্ধতিগুলোর মধ্যে এজাইল, স্ক্রাম এবং ওয়াটার ফল বেশী জনপ্রিয়। স্ক্রাম মুলত এজাইল পদ্ধতির একটি ফ্রেমওয়ার্ক।ওয়াটার ফল পদ্ধতি হল প্রাচীন বা ট্র্যাডিশনাল পদ্ধতি। এতে সফটওয়্যার ডেভেলপমেন্ট ধাপে ধাপে সম্পন্ন হয়। পক্ষান্তরে এজাইল পদ্ধতিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয় সমান্তরালে। প্রকৃতপক্ষে এজাঈল হল অনেকগুলো ছোট ছোট ওয়াটার ফল পদ্ধতির সমষ্টি;  এ বিষয়ে বিস্তারিত জানতে Software Development Life Cycle(SDLC) – ভালভাবে বুঝতে হবে।
নিম্নের চিত্রের সাহায্যে দুইটি পদ্ধতিই বোঝানো হলঃ
waterfall

agile
সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় বিভিন্ন ধরনের ঝুঁকি এড়াতে ওয়াটার ফল পদ্ধতি থেকে এজাইল পদ্ধতি বেশি জনপ্রিয়।
পরিবেশ ও প্রোজেক্টের ধরন অনুযায়ী অন্যান্য পদ্ধতিগুলোও ব্যবহৃত হয়। কিন্তু সবক্ষেত্রে 


স্ক্রাম – এজাঈল এর নতুন দিগন্ত-1;

স্ক্রাম কি?
ইহা একটি এজাইল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক যাহা সাধারণত সফটওয়্যার তৈরিতে ব্যবহার হয়। এই পদ্ধতি iterative and incremental development সাপোর্ট করে।
এই পদ্ধতিতে সব ধরণের সফটওয়্যার তৈরি করা যায়।
স্ক্রামের অংশগুলো হলঃ
১) এর তিনটি রোল আছেঃ Product owner. Scrum Master. Scrum Team.
২) প্রয়োজনীয়তার ভিত্তিতে Product backlog.
৩)Sprint.
৪) Sprint Events:Sprint Planning Meeting , Daily Scrum Meeting, Sprint Review Meeting, Sprint Retrospective Meeting।
স্ক্রামের একটি বিশেষত্ব হচ্ছে এতে কোন Project Manager এর Concept নেই। সাধারণত Product owner এবং Scrum master মিলে Project Manager এর দায়িত্ব পালন করে থাকেন।
স্ক্রামের সাহায্যে খুব সহজে আংশিক সফটওয়্যার Implement করা যায়।
স্ক্রামের ধাপ গুলো নিচের চিত্রের সাহায্যে দেখানো হলঃ
scrum
বিস্তারিত জানতে অপেক্ষা করুন।


স্ক্রাম – এজাঈল এর নতুন দিগন্ত-2;

স্প্রিন্ট কি?
স্ক্রাম ফ্রেমওয়ার্কে স্ক্রাম Product ব্যাকলগ থেকে এন্ট্রি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম Sprints মধ্যে সঞ্চালিত হয়. Sprints সবসময় সংক্ষিপ্ত হয়: সাধারণত প্রায় 2-4 সপ্তাহ হয়.
প্রতিটি স্প্রিন্ট সেশন দুইটি স্প্রিন্ট প্ল্যানিং মিটিং এর মাধ্যমে শুরু হয়:
1: the WHAT-Meeting
  1. the HOW-Meeting
এই দুইটি মিটিং কে সম্মিলিত ভাবে Sprint Planning Meeting বলে. WHAT-Meeting এ বলা থাকে স্ক্রাম Product ব্যাকলগ এর কোন কোন user stories গুলো সম্পন্ন করা হবে.এবং HOW-Meeting এ বলা থাকে user stories গুলো কিভাবে সম্পন্ন করা হবে.
প্রতিটি Sprint এর শেষে স্প্রিন্ট রিভিউ মিটিং হয় যাতে স্ক্রাম Product owner check করে সকল user stories সম্পূর্ণ রূপে এবং সঠিকভাবে শেষ হয়েছে কিনা।
সবার শেষে একটি Sprint Retrospective Meeting হয় যাতে স্প্রিন্টের ভাল দিক , খারাপ দিক এবং কোন কোন বিষয় গুলো আরো ভালো হওয়া দরকার তা নিয়ে আলোচনা করা হয়.
sprint

স্ক্রাম – এজাইলের নতুন দিগন্ত -৩।

স্ক্রাম ফ্রেমওয়ার্ক কেন সফল?
স্ক্রাম framework প্রকল্প ব্যবস্থাপনার classical triangle পরিবর্তন করে। এটি এখন আর টাইম, বাজেট এবং কোয়ালিটির মধ্যে নেইএটা এখন বাজেট, সময় এবং কার্যকারিতার(functionality) এর ত্রিভুজ হয়ে উঠছে। 
TPMvsSPMScrum এর মূল বৈশিষ্ট্য হল কোন অসম্পূর্ণ বা অপরীক্ষিত বৈশিষ্ট্য(feature) customer এর নিকট release  করা হয় না।
Properly tested, properly documented and proper added feature গুলোই কেবল customer এর নিকট যায়। এটা সাধারণত incrementally add হয়ে থাকে।
একটা বাস্তব সমীক্ষা থেকে Scrum Project Management এর নিম্ন বর্ণিত সুফল গুলেো পাওয়া গেছে।
১)বর্ধিত উত্পাদন,
২)উন্নত পণ্যের মান,
৩)সল্প এবং স্থিতিশীল প্রকল্পের খরচ(Project cost)।
৪)উচ্চ গ্রাহক সন্তুষ্টি,
৫)কর্মচারীদের প্রেরণা ও সন্তুষ্টি বৃদ্ধি।
সুতরাং, স্ক্রাম পদ্ধতিটি  classical পদ্ধতির চেয়ে অনেকাংশে ভালো। 

স্ক্রাম – এজাইল এর নতুন দিগন্ত – ৪

স্ক্রাম প্রোডাক্ট বেকলগ কি?
Scrum Product Backlog হল ঐ সমস্ত কাজের লিস্ট যে সব কাজ একটি প্রজেক্টের মধ্যে সম্পন্ন করতে হয়.
এটা প্রথাগত Reqirement Sepecification Documents কে প্রতিস্থাপন করে. Scrum Product Backlog এর মালিক Scrum Product Owner হয়. Scrum Product Backlog এ কাজ করার মানে এই নয় যে অন্য কোনো ডকুমেন্ট বা artifact ব্যবহার করা যাবে না. কিন্তু অন্য যেসব ডকুমেন্ট ব্যবরিত হয় সবগুলোই Scrum Product Backlog এর supporting document হিসেবে কাজ করে. এই ডকুমেন্ট গুলোতে সাধারনত Scrum Product Backlog এর বিবরণ বা বর্ণনা থাকে।
Scrum Product Owner সাধারনত Scrum Product Backlog টি Scrum Planning meeting এর সময় ব্যবহার করে থাকেন, এর এন্ট্রি গুলোকে Scrum team member দের বুঝিয়ে দেয়ার জন্য। তখন Scrum team memberরা সিধান্ত নেই কোন কোন requirement গুলো নেক্সট স্প্রিন্টে শেষ করা যাবে।
Scrum Product Backlog এর unique বৈশিস্ট গুলো হল:
  1. Scrum Product Backlog এর প্রতিটি এন্ট্রি কাস্টমারের কাছে value add করবে.
  2. Scrum Product Backlog এর সকল এন্ট্রি প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সাজানো থাকে।
  3. Scrum Product Backlog এর সকল এন্ট্রি well estimated হবে.
  4. Scrum Product Backlog এর সকল এন্ট্রি কখনোই বিবরণ মূলক হবে না.
*note: Demo Product Backlog image collected from web.
ProductBacklog








OutSystems

 https://www.youtube.com/watch?v=sNbSINPbE58&list=PLZorY18qtX6GK10LgrCwgWPO6BeB5HsgW&index=5